মূল লেখায় যান

বাংলা ভয়েস টাইপিং: মুখে বলুন, লেখা পান

মাইকে চাপ দিয়ে বাংলায় বা ইংরেজিতে বলুন, কথা সাথে সাথে লেখা হয়ে যাবে। কোনো অ্যাপ নামাতে হয় না, ফ্রি। দাঁড়ি, কমা মুখে বললেই বসে যায়।

০ শব্দ

মাইকে চাপ দিয়ে বলা শুরু করুন

যতিচিহ্ন মুখে বলুন

বাংলায় যতিচিহ্ন নিজে থেকে বসে না, তাই মুখে বলুন:

  • "দাঁড়ি" → ।
  • "কমা" → ,
  • "প্রশ্নবোধক" → ?
  • "নতুন লাইন" → পরের লাইনে
ভয়েস টাইপিং চলে আপনার ব্রাউজারের নিজস্ব সুবিধা দিয়ে। Chrome-এ কথা লেখায় রূপান্তরের জন্য অডিও Google-এর সার্ভারে যায়, আমাদের কাছে আসে না, আমরা কিছু জমাও রাখি না। ফোনে বা কম্পিউটারে Chrome বা Edge-এ সবচেয়ে ভালো চলে। শান্ত জায়গায়, স্বাভাবিক গতিতে বললে লেখা বেশি নির্ভুল হয়।

সাধারণ প্রশ্ন

কোন ব্রাউজারে চলে?

কম্পিউটার বা Android ফোনে Google Chrome-এ সবচেয়ে ভালো চলে, Microsoft Edge-এও চলে। Firefox-এ চলে না। iPhone-এ Safari-তে কাজ করতে পারে, তবে বাংলার মান Chrome-এর মতো নাও হতে পারে।

দাঁড়ি, কমা কীভাবে দেব?

বাক্য শেষে "দাঁড়ি" বলুন, মাঝে "কমা" বলুন, প্রশ্ন হলে "প্রশ্নবোধক" বলুন। নতুন লাইনের জন্য "নতুন লাইন" বলুন।

আমার কথা কি কোথাও জমা থাকে?

আমাদের কাছে কিছু আসে না, জমাও থাকে না। তবে Chrome কথা লেখায় রূপান্তরের জন্য অডিও Google-এর সার্ভারে পাঠায়, তাই খুব গোপন কথা এখানে না বলাই ভালো।

ভুল শব্দ এলে কী করব?

লেখার বক্সে সরাসরি হাতে ঠিক করে নিন। শান্ত জায়গায়, স্বাভাবিক গতিতে, মাইকের কাছে মুখ রেখে বললে ভুল কম হয়।

আরও কিছু দরকারি টুল