আমাদের সম্পর্কে
বাংলায় হিসাব হলো প্রতিদিনের দরকারি হিসাবের একটি ফ্রি সংগ্রহ: জমির মাপ, টাকার অঙ্ক কথায়, বাংলা তারিখ, বয়স, CGPA ও GPA।
এটি বানিয়েছেন SK Ahasanur Rahman (Ashiq), ঢাকায় থাকেন, স্বাস্থ্যসেবা খাতে কাজ করেন। অফিস আর পরিবারের কাজে বারবার এই হিসাবগুলো লাগে, অথচ ভালো বাংলা টুল খুঁজে পাওয়া কঠিন। সেখান থেকেই বাংলায় হিসাব।
টুলগুলো কীভাবে কাজ করে
- সব হিসাব আপনার ব্রাউজারেই হয়। আপনি যা লেখেন তা কোথাও পাঠানো বা জমা রাখা হয় না।
- জমির মাপে প্রমিত মাপ, CGPA-তে UGC অভিন্ন গ্রেডিং, আর বাংলা তারিখে ২০১৯ সালের সংশোধিত পঞ্জিকা ব্যবহার করা হয়েছে।
- ভুল পেলে জানালে দ্রুত ঠিক করা হয়।
আমাদের আরেকটি সাইট: Markdown Toolkit, ফাইল রূপান্তর ও AI লেখার কাজের টুল।