মূল লেখায় যান

বাংলা টাইপিং: ইংরেজিতে লিখুন, বাংলা পান

শব্দ যেভাবে উচ্চারণ করেন সেভাবে ইংরেজি অক্ষরে লিখুন, স্পেস দিলেই বাংলা হয়ে যাবে। "dirghosthayi" লিখলে "দীর্ঘস্থায়ী", "bishwobiddaloy" লিখলে "বিশ্ববিদ্যালয়"। বানান একটু এদিক-ওদিক হলেও ১ লাখ ৬৬ হাজার শব্দের অভিধান থেকে সঠিক শব্দটা বের করে দেয়।

সাধারণ প্রশ্ন

কীভাবে লিখব?

বাংলা শব্দ যেভাবে বলেন সেভাবে ইংরেজি অক্ষরে লিখুন, যেমন "ami tomake bhalobashi"। প্রতিটা শব্দের পর স্পেস দিলে সেটা বাংলা হয়ে যায়। নিচের ঘরে শব্দের অন্য বিকল্প দেখায়, দরকার হলে ক্লিক করে বদলে নিন।

বানান নিখুঁত না হলেও কি ঠিক বাংলা আসবে?

বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ। ই-কার/ঈ-কার, শ/ষ/স, ন/ণ, জ/য বা য-ফলা নিয়ে না ভেবে লিখলেও অভিধান থেকে প্রচলিত সঠিক শব্দটা আগে আসে। যেমন "shasthyo" থেকে স্বাস্থ্য, "onujayi" থেকে অনুযায়ী।

অভ্র দিয়ে যারা লেখেন তাদের কি নতুন করে শিখতে হবে?

না। এখানে অভ্র ফোনেটিকের নিয়মই ব্যবহার হয়, তাই অভ্রতে যা লেখেন এখানেও তা-ই আসবে। বড় হাতের অক্ষরের নিয়মও একই: S দিলে ষ, T দিলে ট, I দিলে ঈ।

লেখার মাঝে ইংরেজি শব্দ রাখব কীভাবে?

Ctrl+M চেপে ইংরেজি মোডে যান, আবার চাপলে বাংলা। অথবা বিকল্পের ঘরে শেষের ইংরেজি শব্দটা বেছে নিন। ভুল বাংলা হলে সাথে সাথে Backspace চাপলে ইংরেজি অক্ষর ফিরে আসে।

আমার লেখা কি কোথাও জমা হয়?

না। সব কাজ আপনার ব্রাউজারেই হয়। লেখা হারিয়ে না যায় সেজন্য শুধু এই ব্রাউজারে সাময়িক সেভ থাকে, "সব মুছুন" চাপলে মুছে যায়।

আরও কিছু দরকারি টুল