বাংলা ও ইংরেজি প্যারাফ্রেজ টুল
লেখা দিন, ধাঁচ বাছুন: সহজ, পেশাদার, সংক্ষিপ্ত বা সাবলীল। একই কথা নতুন শব্দে, নতুন বাক্যে লিখে দেবে। বাংলা দিলে বাংলায়, ইংরেজি দিলে ইংরেজিতে। লগইন লাগে না।
সাধারণ প্রশ্ন
প্যারাফ্রেজ মানে কী?
একই কথা, একই অর্থ, কিন্তু অন্য শব্দে আর অন্যভাবে বাক্য সাজিয়ে লেখা। লেখা বেশি পরিষ্কার, ছোট বা পেশাদার করতে এটা কাজে লাগে।
কোন ধাঁচ কখন বাছব?
"সহজ" সাধারণ মানুষের জন্য সহজ শব্দে। "পেশাদার" অফিসের ইমেইল বা চিঠির জন্য। "সংক্ষিপ্ত" একই কথা কম শব্দে। "সাবলীল ও নির্ভুল" বানান-ব্যাকরণ ঠিক করে লেখা মসৃণ করে।
আমার লেখা কি কোথাও জমা থাকে?
না। লেখা নতুন করে লেখার জন্য Cloudflare-এর AI সার্ভিসে যায়, আমরা কোথাও রাখি না। তবু পাসওয়ার্ড বা গোপন তথ্য দেবেন না।
দিনে কতবার ব্যবহার করা যায়?
টুলটা ফ্রি, তবে পুরো সাইটের জন্য দিনে একটা সীমা আছে। সীমা শেষ হলে পরের দিন আবার চালু হয়। একবারে ২,০০০ অক্ষর পর্যন্ত দেওয়া যায়।