বিদ্যুৎ বিল ক্যালকুলেটর
মাসে কত ইউনিট খরচ হয় দিন, আবাসিক বিল কত আসবে ধাপে ধাপে দেখুন। প্রিপেইড মিটারে কত টাকা রিচার্জে কত ইউনিট পাবেন, সেটাও বের করা যায়। বিইআরসির সর্বশেষ দামে।
সাধারণ প্রশ্ন
ধাপভিত্তিক বিল মানে কী?
প্রথম ৭৫ ইউনিট এক দামে, ৭৬ থেকে ২০০ ইউনিট আরেক দামে, এভাবে প্রতিটা ধাপের ইউনিট সেই ধাপের দামে হিসাব হয়। তাই বেশি ব্যবহার করলে শেষের ইউনিটগুলোর দাম বেশি পড়ে।
লাইফলাইন গ্রাহক কারা?
মাসে ৫০ ইউনিট বা তার কম ব্যবহার করলে সব ইউনিট লাইফলাইন দামে (প্রতি ইউনিট ৪.৬৩ টাকা) হিসাব হয়।
আমার বিলের সাথে হুবহু মিলবে কি?
কাছাকাছি মিলবে। বিতরণ কোম্পানিভেদে মিটার ভাড়া, দেরিতে পরিশোধের মাশুল বা প্রিপেইডের রিবেট আলাদা হতে পারে। আপনার বিলে মিটার ভাড়া লেখা থাকলে ঘরে বসিয়ে নিন।