যাকাত ক্যালকুলেটর
নগদ টাকা, ব্যাংকের জমা, সোনা-রুপা, ব্যবসার মাল আর পাওনা টাকা দিন। ঋণ বাদ দিয়ে নিসাব পূর্ণ হলে কত যাকাত দিতে হবে দেখুন। বাজুসের সর্বশেষ দাম বসানো আছে।
সাধারণ প্রশ্ন
নিসাব কত?
সাড়ে ৫২ তোলা (ভরি) রুপা বা সাড়ে ৭ তোলা সোনার দাম। বাংলাদেশে অনেক আলেম রুপার হিসাব ধরার পরামর্শ দেন, কারণ এতে বেশি মানুষ যাকাত দেন আর গরিবের উপকার বেশি হয়। দুটোই এখানে বেছে নেওয়া যায়।
যাকাত কত শতাংশ?
নিসাব পূর্ণ হলে এবং সেই সম্পদ এক চান্দ্রবছর থাকলে, মোট যাকাতযোগ্য সম্পদের ২.৫ শতাংশ।
কোন সম্পদে যাকাত লাগে না?
থাকার বাড়ি, নিজের ব্যবহারের গাড়ি, আসবাব, কাপড়, ঘরের জিনিস, আর ব্যবসার যন্ত্রপাতির মতো জিনিসে যাকাত লাগে না। ভাড়ার জন্য রাখা সম্পত্তির মূল দামে না, জমে থাকা ভাড়ার টাকায় যাকাত হিসাব হয়।
সোনার দাম কোনটা ধরব?
এখানে বাজুসের বিক্রয়মূল্য বসানো আছে। অনেক আলেম বলেন, আপনার সোনা বিক্রি করলে যে দাম পাবেন সেটা ধরতে। ঘরে দাম বদলে নিজের হিসাব বসাতে পারেন। নির্দিষ্ট প্রশ্নে একজন আলেমের পরামর্শ নিন।